শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত নায়ক দেব!

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার নায়ক দেব। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ওপার বাংলার বেশ কিছু গণমাধ্যম জানিয়েছেন, তিনি নন; করোনায় আক্রান্ত হয়েছেন নায়কের ম্যানেজার।

এ কথা বলার অপেক্ষা রাখে না কলকাতায় ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এটি ছড়িয়ে পড়েছে সেখানকার শোবিজেও। এর আগে পরিবারের সব সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তারা এখন সুস্থ। কদিন পর জানা গেল রহস্যময় এই ভাইরাসের শিকার হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি রয়েছে বর্তমানে আইসোলেশনে।

এবার জানা গেল করোনা হানা দিয়েছে নায়ক দেবের বাড়িতে। তার সবসময়ের সঙ্গী ম্যানেজার উত্তমের করোনা পজিটিভ এসেছে। তিনি শুধু ম্যানেজারই নন, দেবের পরিবারের অন্যতম সদস্যও। মঙ্গলবার, ২৫ আগস্ট সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু করোনার কোনও রকম লক্ষণ নেই উত্তমের। নিয়ম মেনে তিনি দেবের বাড়িতেই আইসোলেশনে আছেন।

ম্যানেজার থেকে দেবের করোনা আক্রান্ত হওয়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে দেব নিজে সবাইকে আশ্বস্ত করেছেন। টুইট করে তিনি জানিয়েছেন, এদিন দেব ও তার পরিবারের বাকিদেরও করোনার পরীক্ষা হয়। কিন্তু তাদের সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। করোনার যাবতীয় সুরক্ষাবিধি মেনেই আপাতত তারা সবাই নিজেদের গৃহবন্দি করেছেন। নিয়ম মেনে ১৪ দিন থাকবেন হোম আইসোলেশনে। এ নিয়ে অযথা প্যানিক করতে বারণ করেছেন সাংসদ অভিনেতা।

  • সর্বশেষ