শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক! পেলেন তার দলিলও

ডেস্ক রিপোর্ট : চাঁদ পেরিয়ে এখন মঙ্গলগ্রহে নজর বাঙালির! তাই এবার লালগ্রহে জমি কিনতে উদ্যোগী বাঙালি। ইতিমধ্যেই মঙ্গলে জমি কিনে ফেললেন ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস।

তবে লালগ্রহে জমি কিনতে লাখ লাখ টাকা খরচ করতে হয়নি শৌনককে। বলা যেতে পারে একেবারে ‘পানির দরে’ই মঙ্গলে গ্রহে জমি কিনে ফেলেছেন সদ্য বিবাহিত শৌনক দাস। মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে মাত্র ৩,০০০ রূপি!

কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্চে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। ইতিমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে নাসা। সম্প্রতি, জমির দলিলও হাতে পেয়েছেন শৌনক।
শৌনক বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসা। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। সমস্ত দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন শৌনক। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়