শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে রাষ্ট্র নিরাপত্তা ঝুঁকিতে পড়বে: আ স ম রব

শাহানুজ্জামান টিটু : [২] জেএসডির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার চুক্তি করলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। বরং এ দ্বিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ কূটনীতির চোরাবালিতে আটকে গেছে। এই চুক্তির কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ে বিভ্রান্ত হচ্ছে। রোহিঙ্গা সংকটকে বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয়ে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও আলোচনা তোলা যাচ্ছে না। বাংলাদেশের সাথে এখন দ্বিপক্ষীয় আলোচনার ব্যাপারেও মিয়ানমারের অনীহা প্রকাশ পাচ্ছে।

[৩] মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতিতে আরো বলেন, গত তিন বছর আলাপ আলোচনা, চুক্তি, তালিকা বিনিময় কোন ক্ষেত্রেই ন্যূনতম অগ্রগতি নেই। সংকটের দ্রুত সমাধান হচ্ছে না বরং রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ সংকট যত দীর্ঘায়াতি হবে তত নতুন নতুন সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে।

[৪] তারা বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনা ও করোনা উত্তর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত বিশ্ব পরিস্থিতি থেকে যেন এই বিষয়টি হারিয়ে না যায় সে বিষয়েও সরকারকে সজাগ থাকতে হবে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়