শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে অ্যান্টিবডি টেস্ট করবে গণস্বাস্থ্য

শিমুল মাহমুদ : [২] গণস্বাস্থ্যের কিটের প্রকল্পের কোঅর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খন্দকার বলেন, অ্যান্টিবডি কিটের মান আগের চেয়ে উন্নত করতে দিন-রাত কাজ করছে সংস্থাটি। ২৯ আগস্ট ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে অ্যান্টিবডি টেস্ট করবে। যা ঔষধ প্রশাসনের নিদের্শে প্রায় দুই মাস ধরে স্থগিত ছিলো।

[৩] এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই (বিএসএমএমইউ) কিটের তুলনামূলক এক্সটারনাল ভেলিডেশন জন্য দেওয়া হবে। এজন্য আবারও গণস্বাস্থ্যের বাড়তি ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ করতে হচ্ছে। একইসঙ্গে ২ মাসের বেশি সময়ও লাগবে জানান ডা. মুহিব উল্লাহ।

[৪] তিনি বলেন, ২৯ আগস্ট মূলত; গণস্বাস্থ্য নতুন একটি ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছে। এ স্থাপন প্রক্রিয়া অংশ হিসেবে আরটি-পিসিআর টেস্ট চালু করারও একটি পরিকল্পনা রয়েছে তাদের। অনুষ্ঠানের উদ্ভোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়