শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত হত্যার প্রতিটি ঘটনা তদন্ত করবে ভারত: শ্রিংলা

সময় : বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিটি ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সর্বশেষ ঢাকা সফরে সীমান্ত হত্যার ঘটনা তদন্তের আশ্বাস দেন তিনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে এ সংক্রান্ত স্থায়ী কমিটিকে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে হওয়া বৈঠকে এই প্রতিশ্রুতি পাওয়ার কথা জানিয়ে স্থায়ী কমিটিকে তিনি বলেন, হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন।

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এর প্রধান মোহাম্মদ ফারুক খান গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে শ্রিংলা এটা স্বীকার করেছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ভারতের নীতি থাকলেও এটা ঘটছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন শ্রিংলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়