শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জীবনের করুণ গল্প নিয়ে আসছে ‘টাকার মেশিন’

ডেস্ক রিপোর্ট : এবার প্রবাসীদের জীবনের করুণ গল্প নিয়ে তৈরি হলো মিউজিক ভিডিও ‘টাকার মেশিন’। রিপন মাহমুদের কথায় আবেগমাখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এর সুর-সংগীতও করেছেন শিল্পী নিজেই। গানটি ভিডিও আকারে শিগগিরই প্রকাশ হবে ভয়েস টুডে’র ইউটিউব চ্যানেলে। সম্প্রতি প্রকাশিত এর প্রমো বেশ আলোচনায় এসেছে।

মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সংগ্রাম, জিতু ও রনিকে। থাকবেন শিল্পী আকাশ মাহমুদও। এখানে চারজনকেই দেখা যাবে প্রবাসীদের চরিত্রে। যারা পরিবারকে একটু ভালো রাখার প্রত্যাশায় জীবনের সব ব্যথা-যাতনা বুকের ভেতর লুকিয়ে রাখেন। ভিডিওটি পরিচালনা করেছেন এন এ খোকন।

দিনের পর দিন তারা পড়ে থাকেন বিদেশে। দেশের মাটি, আলো-বাতাস থেকে তারা বঞ্চিত। বাবা-মা-স্ত্রী-সন্তানের ভালোবাসাকে তারা ত্যাগ করে অক্লান্ত পরিশ্রমে জীবন কিংবা ভাগ্যের চাকা ঘুরিয়ে চলেন কেবলই একটু ভালো থাকার প্রত্যাশায়। এদিকে মাস শেষ না হতেই পরিবারের সদস্যরা নানা বায়না নিয়ে অপেক্ষায় থাকে প্রবাসে থাকা মানুষটি টাকা পাঠাবে। সবার চাহিদা মেটাবে।

গীতিকার রিপন মাহমুদ জানান, ‘নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে গানটি লিখেছি। যারা ভাগ্য বদলাতে বিদেশে পাড়ি দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা যেন তাদের শুধু টাকার মেশিন মনে না করে সেটাই বোঝানোর চেষ্টা করেছি এই গানে। পরিবারের মানুষদের একটু আদর, একটু স্নেহ, একটু প্রেম প্রবাসে থাকা ভাইবোনদের বেঁচে থাকাকে অনেক বেশি রঙিন করে তুলতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়