শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়াটিয়ার মেয়েকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বনানীতে ভাড়াটিয়ার শিশু কন্যাকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে জনি (৩৫) নামের এক বাড়ির মালিকের বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভুক্তভোগীকে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ওসিসি’র সমন্বয়ক ডা. বিলকিস বেগম। তিনি বলেন, ‘শিশুটিকে আমরা সন্ধ্যায় পেয়েছি। আগামীকাল শিশুটির ফরেনসিকসহ অন্যান্য পরীক্ষা করানো হবে।’

শিশুটির মায়ের অভিযোগ, বনানীর করাইলে টিনসেট ভাড়া বাসায় থাকেন তারা। সেখানে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। সেখান থেকে ঘরে ফেরার সময় বাড়ির মালিক জনি (৩৫) তাকে মুখ চেপে ধরে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে যেন কিছু না বলে, সে বিষয়ে শিশুটিকে হুমকি দেন জনি।

মেয়েটি প্রথমে ভয়ে কিছু না বললেও পরে কান্নাকাটি করে বিষয়টি জানায়। এ ঘটনা জনির স্ত্রীকে জানানো হলেও তিনি কর্ণপাত করেননি। পরে বিষয়টি থানাকে অভিহিত করা হয় এবং আজ শনিবার দুপুরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটি ধর্ষণের অভিযোগ নিয়ে ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে। শিশুটির মা পান দোকানী, বাবা রিকশা চালক। দুই ভাই ও এক বোনের মধ্যে শিশুটি সবার বড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়