শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় বালু নদে নিখোঁজের ১ দিন পর পাটকল শ্রমিকের লাশ উদ্ধার

মো.বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় বালু নদে কোষা নৌকা ডুবিতে নিখোঁজের ১ দিন পরে আলী আকবর (৪৫) নামে এক পাটকল শ্রমিকের লাশ উদ্ধার করেছে মৃতের পরিবার। শনিবার (২২ আগস্ট) বিকালে এক ট্রলার চালকের কাছে খবর পেয়ে ডেমরার চনপাড়া ব্রীজ সংলগ্ন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আলী আকবর ডেমরার কামারগোপ এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

[৩] তিনি রাষ্ট্রায়ত্ব লতিফ জুট মিলের শ্রমিক। শুক্রবার সন্ধায় ধিৎপুর খলাপাড়া এলাকায় বালু নদে কোষা নৌকা ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হয়। শনিবার বিকালে উদ্ধারের পর লাশ ফুলে ফেঁপে উঠতে দেখা গেছে।

[৪] উল্লেখ্য: শুক্রবার নিখোঁজ আলী আকবর তার শ্বশুর বাড়ী ডেমরার ঠুলঠুলিয়ায় বেড়াতে আসেন। ওই দিন বিকালে তিনি তার ভায়রা সেলিম ও তার ২ সন্তানসহ শ্বশুরের কোষা নৌকাযোগে ঠুলঠুলিয়া বাজারে আসেন। বাজার থেকে ১ টি চালের বস্তা ও ভুসির বস্তা কিনে ওই কোষাযোগেই সন্ধায় শ্বশুর বাড়ীতে ফিরছিলেন। এ সময় সময় বৃষ্টি ও স্রােতের কারণে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় অন্যান্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও আলী আকবরকে আর খোঁজে পাওয়া যায়নি।

[৫] এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, শনিবার সকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম নিখোঁজ আলী আকবরকে অনেক খোঁজাখুঁজি করেছে। কিন্তু স্রোতে টানে নৌকা ডুবিতে আলী আকবরের মৃত্যু হয়ে তার লাশ চলে যায় চনপাড়ায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ