শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ২২৬৫, সুস্থ ২৯৫২

লাইজুল ইসলাম ও মহসীন কবির   : [২] স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১০,৫৯৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১১,৩৫৬টি। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৩১,৮৫৫টি। মোট শনাক্ত ২,৯২,৬২৫ জন। মোট সুস্থ্য হয়েছেন ১,৭৫,৫৬৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩,৯০৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.৯৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ্যের হার ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

[৩] গত ২৪ ঘণ্টায় পুরুষ মারা গেছেন ৩৬ ও মহিলা ১০ জন। এপর্যন্ত পুরুষ ৩০৮২ ও মহিলা ৮২৫ জন মারা গেছেন। শতকরা মৃত্যুর হার পুরুষ ৭৮.৮৮ শতাংশ ও মহিলা ২১.১২ শতাংশ। বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৬ জন, ৫১-৬০ বছরের ৬ জন, ৬০ এর উপরে ৩৩ জন।

[৪] বিভাগ ওয়ারী মৃত্যু, ঢাকায় ২৭, চট্টগ্রাম ৫, রাজশাহী ৮, খুলনা ১, বরিশাল ২, সিলেট ২, রংপুরে ১ জন। ময়মনসিংহে কেউ মারা যায়নি। এদের মধ্যে হাসপাতালে ৪৫ ও বাসায় ১ জন মারা গেছেন।

[৫] ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন ১১০৮ জন। হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইন ১১১ জন। আইসোলেশন ৫৫০ জন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ