শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিন: রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার আইনি নোটিশ, সাহসী পদক্ষেপের জন্য কুর্ণিশ অশোক কুমার ঘোষকে

তসলিমা নাসরিন: বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম বাদ দেওয়ার জন্য সরকারের লোকদের আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই আইনি নোটিশ পরদিনই ঘোষবাবুকে তুলে নিতে হয়েছে। দেশের অবস্থা বোঝার জন্য এর চেয়ে চমৎকার উদাহরণ আর কিছু নেই। ১৯৮৪ সাল থেকে রাষ্ট্রধর্ম থাকার বিরুদ্ধে আমি লিখছি, বলছি। তাতে ঘোড়ার ডিম হয়েছে। বরং আমার আত্মজীবনীর যে খণ্ডটিতে রাষ্ট্রধর্ম না থাকার পক্ষে আমি মত ব্যক্ত করেছিলাম, সেই খণ্ডটি পশ্চিমবঙ্গের বামফ্রণ্ট সরকার নিষিদ্ধ করেছে ২০০৩ সালে। এমনিতে কমিউনিস্টরা রাষ্ট্রধর্ম মানে না, কিন্তু রাষ্ট্রধর্ম যদি ইসলাম হয়, তাহলে তাদের আপত্তি নেই।

অশোক কুমার ঘোষ ব্যর্থ হয়েছেন, এক পা এগিয়ে দুপা পিছিয়েছেন। কিন্তু আইনি নোটিশ পাঠাবার জন্য এক পা যে এগিয়েছিলেন অর্থাৎ যে সাহসী পদক্ষেপটি করেছিলেন, সেই পদক্ষেপটির জন্য তাকে কুর্ণিশ করি। কেন তিনি পরে নোটিশটি উইথড্র করেছেন? তিনি আসলে বাধ্য হয়েছেন করতে। তার এই ব্যর্থতার দায় তার নয়, এই ব্যর্থতার দায় তার কপালপোড়া দেশটির। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়