শিরোনাম
◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার প্রতিভরি স্বর্ণের দাম কমল দেড় হাজার টাকা

মো. আখতারুজ্জামান: [২] করোনা প্রভাবের শুরু থেকেই লাগাম হিন হয়ে পড়েছিলো বিশ্ববাজারে স্বর্ণের দাম। বিশ্বের সঙ্গে সমন্বয় করতে গিয়ে দেশের বাজারেও দাম বাড়তে থাকে স্বর্ণে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তবে গত ১৩ আগস্ট সংগঠনটি প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণের দাম কমায় সাড়ে ৩ হাজার টাকা। শুক্রবার বাজুসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।

[৩] বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে এ দাম কমানো হয়েছে। নতুন মূল্য তালিকায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণের বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্তে¡ও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিক‚ল পরিস্থিতিতেও বাজুস সিদ্ধান্ত মোতাবেক শনিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে।

[৫] নতুন দাম অনুযাই ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দেশের বাজারে বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬০ হাজার ৩৬১ টাকা। সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৩৯ টাকা। তবে রূপার দামের কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি। ২১ ক্যারেটের প্রতিভরি রূপার দাম ৯৩৪ টাকা।

[৬] শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৭১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭০ হাজার ৫৬৭ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬১ হাজার ৮১৯ টাকা।

  • সর্বশেষ