শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুয়া চ্যানেলে সাংবাদিক নিয়োগের নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ইসমাঈল ইমু: [২] গ্রেপ্তারকৃতরা হলেন, রমজান আলী রাজু (৪৯), ইউনুছ আলী (৫১), কাজী শিলন (৩৫), আশরাফুল আলম (৫২), আলামীন হোসেন (২২), রফিকুল ইসলাম (৫০), সোহাগ কবির (২২) ও এবি এম মাহবুবুর রহমান (৫০)।

[৩] বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠানের ৮টি সাদা রঙের টি-শার্ট, ১টি ডিজিটাল ব্যানার, ২৫ পাতার এসডি সিকিউরিটির জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, ২টি ওয়াকিটকি, ১৫টি কার্ড ঝুলানোর ফিতা ও আইডি কার্ড উদ্ধার করা হয়।

[৪] র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, চক্রটি ফেসবুকে ‘এসডি টিভি’ নামে নিবন্ধন বা ওয়েবসাইটবিহীন ভুয়া চ্যানেল ও ‘দৈনিক জয় সংবাদ’ নামে ভুয়া পত্রিকার জেলা সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কর্মকর্তা। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়