শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ

ডেস্ক রিপোর্ট : খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ গুরুতর অসুস্থ। জ্বর ও শারীরিক দুর্বলতা থাকার কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ফেরদৌস ওয়াহিদের সহকর্মী মোশাররফ আজমি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তিনি (ফেরদৌস ওয়াহিদ) জ্বরে ভুগছেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনা টেস্ট করানো হয়েছিল, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। তবে জ্বরের কারণে ওনার খাওয়ার রুচি কমে গেছে, যেজন্য ঠিক মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে গেছে। তাই আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আবারো করোনা টেস্ট করার জন্য হাসপাতাল থেকে ফেরদৌস ওয়াহিদের স্যাম্পল নেওয়া হয়েছে। এ রিপোর্ট জানা যাবে শুক্রবার (২১ আগস্ট)।

চার দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। গান করার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলো হচ্ছে- ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’।বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়