শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে বিনিয়োগকারী বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর, আশ্বাস দিলেন কোরিয়ান রাষ্ট্রদূত

শরীফ শাওন: [২] আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্যাকেজ সহায়তায় কোভিড-১৯ মহামারি থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। নির্মাণ, উচ্চ-প্রযুক্তি ও উৎপাদন খাতে কোরিয়া থেকে বিনিয়োগ আনার এখনই ভালো সময়।

[৩] বৃহস্পতিবার ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেউনের সঙ্গে ভার্চ্যুয়াল সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। এসময় বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রের অভূতপূর্ব অগ্রগতি সম্পর্কে কেউন’কে অবহিত করেন।

[৪] মন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের কর্মক্ষেত্রেও কোরিয়ান নির্মাণ সংস্থাগুলোর প্রতি সরকার আস্থাশীল। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে মেঘনায় তৃতীয় সেতু নির্মাণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানেও কোরিয়ান সংস্থা আগ্রহ দেখাচ্ছে।

[৫] কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউন বলেন, কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সঙ্গে উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে। এসময় সরকারের সঙ্গে উন্নয়ন অংশীদার এবং বিনিয়োগ অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ