শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জোয়ারের পানিতে ডুবে গেছে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ

কামাল পারভেজ: [২] তিনদিন ধরে জোয়ারের পানি ঢুকে গুদামে রাখা চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি বন্ধ রয়েছে বেচাকেনা। প্রতিদিন দু'বার জোয়ারের সময় হাঁটু সমান পানিতে তলিয়ে আদা, রসুন ও পেঁয়াজের মতো পণ্য নষ্ট হচ্ছে। এতে শত কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

[৩] তারা দাবি জানান জোয়ারের পানি ঠেকাতে ¯øুইস গেইট নির্মাণের। রাস্তার পাশে ব্যাংকের সামনে পানি থাকায় লেনদেনও কম হয়েছে। ৫ বর্গমাইলের এই পাইকারি বাজারে ৫ হাজারের বেশি গুদাম রয়েছে। কর্ণফুলী নদী এবং চাক্তাই খালের পাশেই অবস্থান খাতুনগঞ্জ কিংবা চাক্তাইয়ের।

[৪] জোয়ারের পানির কারণে ক্রেতারা বাজারমুখী না হওয়ায় বেচাকেনা নেমে আসছে শূন্যের কোটায়। পচন ধরেছে আদা-রসুন এবং পেঁয়াজের।

[৫] ব্যবসায়ীরা বলেন, অন্তত কোটি কোটি টাকার মাল পানির নিচে চলে গেছে। রসুন ভিজে গেছে। রসুন ভিজলে বিক্রিও করা যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

[৬] খাতুনগঞ্জের এক বাসিন্দা বলেন, আমরা বার বার শুনতেছি যে ¯øুইস গেটের কাজ চলতেছে। কিন্তু ২ থেকে আড়াই বছরে কোনো কাজই হয়নি। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়