শিরোনাম
◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা? ◈ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম‌্যাচ দেখা যা‌বে ৫০ টাকায়

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার কলারোয়ায় গৃহবধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা প্রতিনিধি: [২] পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় ধারালো দা দিয়ে গৃহবধু মর্জিনা খাতুনকে কুপিয়ে হত্যার ঘটনায় চার জনের নামসহ অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে নিহতের ভাই ফারুক হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় পুলিশ ইতিমধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের বড় জা মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও তার ছেলে জাহিদ হাসান (১৩)। তবে, এ মামলার অপর আসামি মর্জিনা খাতুনের মেয়ে আহত সোনিয়া খাতুন পুলিশ প্রহরায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৫] মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত সকিনার সাথে তার বড় জা মর্জিনা খাতুনের ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মর্জিনা ও তার ছেলে জাহিদ হাসান ধারালো দা দিয়ে তার মা সকিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৬] এ সময় তাদের ঠেকাতে গিয়ে আহত হন নিহত সকিনা খাতুনের মেয়ে রাজিয়া খাতুন ও ঘাতক মর্জিনা খাতুনের মেয়ে সোনিয়া খাতুন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে মর্জিনা, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু ও তার ছেলে জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে। আপর আসামী আহত সোনিয়া পুলিশ প্রহরায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

[৭] কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে করে জানান, এঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২-৩ জনের নামে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ মামলার প্রধান আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়