শিরোনাম
◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ ◈ শীতে গরম হ‌চ্ছে রাজনীতির মাঠ, সতর্ক সরকার ◈ আগামী এপ্রিলে ঢাকা মাতাতে আসছেন শাকিরা!

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রেসিডেন্সিকে রিয়েলিটি শো মনে করেন ট্রাম্প: বারাক ওবামা

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সম্মেলনের তৃতীয় দিনে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনএন

[৩]যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার যাদুঘর থেকে ধেয়া বক্তৃতায় ওবামা বলেন, ‘আমি কখনোই আশা করি নি ট্রাম্প আমার লক্ষ্য এবং নীতিগুলোকে সাদরে গ্রহণ করবেন। কিন্তু আমি আশা করেছিলাম দেশের স্বার্থে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিকে একটু গুরুত্ব সহকারে নেবেন। তিনি হয়তো ওভাল অফিসের গুরুত্ব বুঝবেন এবং গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে কিছু করবেন। কিন্তু তিনি তা কখনোই করেন নি।’

[৪]নিজের বক্তব্যে স্ত্রী মিশেল ওবামারই মন্তব্যের প্রতিধ্বনি করে ওবামা বলেন, ‘ট্রাম্পের প্রেসিডেন্সিকে যত্ন করার কোনো আগ্রহই নেই উপরুন্তু তিনি নিজের প্রতি মনোযোগ কেড়ে নিতে ব্যস্ত। প্রেসিডেন্সি তার কাছে আরো একটি রিয়েলিটি শো।’

[৫]ওবামা জোর দিয়ে বলেন, ‘ট্রাম্প প্রেসিডেন্সির জন্য ভুল। ১ লাখ ৭০ হাজার আমেরিকান ইতোমধ্যে মহামারীতে মারা গিয়েছেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কখনোই এমন হয় নি। ট্রাম্প এই কাজের জন্য উপযুক্ত না কারণ তিনি সেটা পারেন না।’

[৬]জো বাইডেনকে ‘ভাই’ ও কমলাকে ‘বন্ধু’ সম্মোধন করে ওবামা বলেন, ‘জো সহানুভূতিশীল, শালীন। তিনি এমন একজন যে সবাইকে সম্মান করেন, মানুষের কথা শোনেন এবং নিজের বাবা-মায়ের প্রদত্ত আদর্শ লালন করেন। আমার আট বছরের প্রেসিডেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেয়ার সময় জো আমার সঙ্গে ছিলো। সে আমাকে সেরা প্রেসিডেন্ট বানিয়েছে। তার দেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব রয়েছে। আমার বন্ধু কমলা তার রানিংমেট হিসেবে যোগ্য। তিনি এমন একজন, যে জানেন কিভাবে বাধা মোকাবেলা করতে হয়, অন্যদের সাহায্য করতে হয় এবং আমেরিকান স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। তারা দু’জনেই জানেন, কেউই আইনের উর্ধ্বে নয়।’

[৭]এই সময় রাজনীতির প্রতি অনাগ্রহী মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে ওবামা বলেন,‘ ট্রাম্প প্রশাসনের চার বছরে কার্যকলাপ দেখে আপনারা হয়তো রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ। কিন্তু ক্ষমতাসীনরা আপনাদের এই ঘৃণার সুযোগ নিচ্ছে।’

[৮]ওবামা অভিযোগ করেন, ‘রিপাবলিকানরা সক্রিয়ভাবে নাগরিকদের ভোট গ্রহণ থেকে বিরত থাকতে উৎসাহিত করার চেষ্টা করছে। আমরা এটি হতে দিতে পারি না। তাদের ক্ষমতা দিতে পারি না। তাদেরকে আপনারা গণতন্ত্র ছিনিয়ে নিতে দেবেন না।’

[৯]মার্কিন নাগরিকদের নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে ওবামা বলেন, ‘ আপনারা কেউ এখনো হয়তো ভাবছেন আপনারা কাকে ভোট দেবেন কিংবা ভোট দেবেন কি না। দেশের গণতন্ত্রের সুরক্ষা এবং শক্তিশালী করতে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন আমেরিকান দেশকে একা ঠিক করতে পারেন না। এমনকি প্রেসিডেন্টও না। এর জন্য সক্রিয় এবং শৃঙ্খলিত নাগরিকত্ববোধ প্রয়োজন। তাই আমি আপনাদের নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস করতে অনুরোধ করছি। নাগরিক হিসেবে নিজের দায়িত্ব গ্রহণ করুন। কারণ আমাদের গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে।’

  • সর্বশেষ