শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৩১ দ্বীপে ইন্টারনেট সেবা পৌঁছে দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

জেরিন আহমেদ: [২] এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি আরো জানান, মাসখানেকের মধ্যেই ২৫টি দুর্গম চরকে গাজীপুর স্টেশনের ট্রান্সপন্ডারের সঙ্গে যুক্ত করছে বিসিএসসিএল।

[৩] এরইমধ্যে পটুয়াখালীর চর কাজল, চর বিশ্বাস, বাহের চর, চর বোরহান ও চন্দ্রদ্বীপে পৌঁছে গেছে স্যাটেলাইট ইন্টারনেট। এছাড়া ভোলার ১১টি, পটুয়াখালীর সাতটি, চাঁদপুরে আটটি এবং পিরোজপুর, বরিশাল ও নোয়াখালীতে একটি করে চর বা দ্বীপে সংযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপ এলাকায় নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের পরিচালক।

[৪] বর্তমানে চর কুকরি মুকরি, চর খাজুরিয়া, সোনার চর, চর মিজান এবং চালিতা বুনিয়ায় কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে এখানে সংযোগ দেয়া হবে। সোলার প্যানেলের মাধ্যমে ১২০টি ভি-স্যাটের মাধ্যমে এ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এরপর সেন্টমার্টিনও এ নেটওয়ার্কে সংযুক্ত করা হবে।

[৫] শুরুতে টেলিমেডিসিন ও এডুকেশন এবং স্থানীয় সরকারি অফিস ও ইউনিয়ন সেবা কেন্দ্রগুলোকে এ নেটওয়ার্কে সংযুক্ত করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নেটওয়ার্ক চালু হলেই ১০ এমবিপিএস ডাউনলোড ও ৪ এমবিপিএস আপলোড গতি পাবেন সেখানকার ইন্টারনেট ব্যবহারকারীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়