শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ◈ আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি: জাতীয় দল থেকে মেসির অবসর ◈ জ্বালানি সংকটে প্রতিদিন ক্ষতি ২৩৮৭ কোটি টাকা ◈ তিব্বত-নেপাল বন্যা কী আন্তঃসীমান্ত নিরাপত্তা হুমকি?

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রধর্ম ইসলাম ছিলো, থাকবে : বাবুনগরী

সালেহ বিপ্লব : [২] সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

[৩] মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলামের মতো একটি মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তৈরি করে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে তথাকথিত “মাইনরিটি সংগ্রাম পরিষদ” এর সভাপতি অশোক কুমার সাহা এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলে আমরা মনে করি। রাষ্ট্রধর্ম ইস্যুটি ২০১৬ সালে মাননীয় আদালত মীমাংসা করে দিয়েছেন। তাই এই বিষয়ে নতুন করে বিতর্ক তোলার কোনো যৌক্তিকতা নেই।’

[৪] বাবুনগরী বলেন, ‘আমাদের ধারণা, এটিকে ইস্যু বানিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইসলাম ও দেশ বিরোধী শক্তি। তাই সংশ্লিষ্ট মহলকে কালবিলম্ব না করে অতি দ্রুত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

[৫] তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাসা করতে চায়, তাদের কঠোর হস্তে দমন করুণ। মীমাংসিত ইস্যুতে নতুন করে বিতর্ক তুলে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তা খুঁজে বের করুন। অন্যথায় দেশের তৌহিদী জনতা পূর্বের ন্যায় মাঠে নেমে আসবে।’

[৬] আল্লামা বাবুনগরী বলেন, ‘ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারী কুচক্রী মহলকে উদ্দেশ্যে বলতে চাই, এই দেশ মুসলমানের দেশ। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, ইসলামই থাকবে, ইনশা আল্লাহ। এই দেশের মাটিতে জন্ম নিয়ে, এই দেশের খেয়ে পরে বেড়ে উঠে এই দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। তৌহিদী জনতা তা বরদাশত করবে না।

  • সর্বশেষ