শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের বাঘারপাড়ায় সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান

আজিজুল ইসলাম, বাঘারপাড়া প্রতিনিধি : [২] উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভযিান চালান চার সদস্য সহ যশোরের সিভিল সার্জন। আজ সোমবার বিকেল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলা সদরের

[৩] ১০টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে ৮ টিতে ত্রুটি পাওয়ার যায়। অন্য দুটির মধ্যে আনোয়ারা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে । অপরটি রহিমা প্রাইভেট‌ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার জানতে পেরে সটকে পড়ে । এর মাঝে মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক,

[৪] প্রথমা ডায়াগনষ্টিক, সিটি ডায়াগনষ্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়াও খাজাবাবা হাসপাতাল ও ক্লিনিক, বাঘারপাড়া হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার, হাজী ডায়াগনষ্টিক ও ফাতেমা ক্লিনিককে সময় দেয়া হয়। আগামী ২৩ আগস্টের মধ্যে এসব হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার লাইসেন্স নবায়নসহ সব ধরনের ত্রুটিমূক্ত না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান কর্মকর্তারা।

[৫] এ অভিযানে নেতৃত্ব দেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ ও প্রশাসনিক কর্মকর্তা মো. আরিফুজ্জামান। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ