শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্টার মাইন্ড স্কুলের অনলাইন ক্লাস নিয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ

নূর মোহাম্মদ: [২] মাস্টার মাইন্ড স্কুলের টিউশন ফি মওকুফ, ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাসে অংশ গ্রহনের সুযোগ সংক্রান্ত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের করা রিটের প্রেক্ষিতে সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে কোভিডের সময় ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ, ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাস বঞ্চিত না করাসহ নানাবিধ সমস্যার সমাধান চেয়ে ১৯ জুলাই ‘প্যারেন্টস ফোরাম অব মাস্টারমাইন্ড স্কুল’ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করেন।

[৪] তবে বোর্ড ওই আবেদন নিষ্পত্তি না করায় অভিভাবকদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়