শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে কোভিডে দুই চিকিৎসকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : রোববার (১৭ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মারা যাওয়া দুই চিকিৎসকের নাম- আফতাব উদ্দিন (৬৮) এবং আবদুর রহমান (৬৫)।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. আফতাব উদ্দিন ও ডা. আবদুর রহমান রামেক হাসপাতালে চাকরি করেছেন। দুজনেই অবসর নিয়েছিলেন। ডা. আবদুর রহমান অবসরের আগে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হয়েছিলেন।

ডা. আফতাব উদ্দিনের বাড়ি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুপুর দেড়টায় তিনি মারা যান।

ডা. আবদুর রহমান নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি রামেক হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক বলেন, তাদের দুজনেরই করোনা পজিটিভ ছিল। পরে অবশ্য ডা. আবদুর রহমানের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার কয়েক দিনের মধ্যে মৃত্যু হলে এটিকে করোনায় মৃত্যু হিসেবেই ধরা হয়। কারণ করোনার কারণেই তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং মৃত্যুর জন্য সেটিই বড় কারণ। সূত্র : নিউজ টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়