শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় ৩ ব্যাংক কর্মকর্তা’সহ ৮ জনের কোভিড-১৯ শনাক্ত

প্রমথ রঞ্জন, কোটালীপাড়া প্রতিনিধি : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ ব্যাংক কর্মকর্তা’সহ করোনায় আক্রান্ত হয়েছে আরও ৮ জন। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ পজিটিভ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৪ জনে।

[৩] এর মধ্যে ২৭০ জন সুস্থ্য হয়েছেন ও ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৮১ জন আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীনে রয়েছে।

[৪] কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য রবিবার( ১৬ আগস্ট ) রাতে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, গত শনিবার (১৫ আগস্ট ) ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে হিরন ইউনিয়নের তারাশি গ্রামের ১জন, বান্ধাবাড়ী ইউনিয়নের ১ জন, রামশিল ইউনিয়নের ১ জন, আমতলী ইউনিয়নের ১ জন, স্টান্ডার্ড ব্যাংকের সিকিউরিটি গার্ড ১ জন ও ৩ জন ব্যাংক কর্মকর্তা সহ মোট ৮ জনের শরীরে গতকাল রবিবার (১৬ আগস্ট) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

[৫] আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়