শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে বন্যা দূর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সহায়তা দিলো নৌবাহিনী

ইসমাঈল ইমু : [২] আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে রোববার শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী।

[৩] খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।

[৪] এছাড়া, আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

[৫] দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া খুলনা নৌ অঞ্চলের পক্ষ হতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বন্যাদূর্গত এলাকার প্রায় ৪শ’ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়