শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রণব মুখার্জি, ‘দ্রুত ফিরে আসবেন’, জানালেন ছেলে অভিজিৎ

রাশিদুল ইসলাম : [২] ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভাল ও স্থিতিশীল বলে জানালেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। রোববার সকাল ১০টায় টুইট করেন জঙ্গিপুরের সাবেক কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। প্রণব-পুত্র তাতে লেখেন, ‘গতকাল আমি বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছায় গত কয়েক দিনের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।’

[৩] গত ৯ আগস্ট, রোববার রাতে ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে আঘাত লাগায় পর দিন সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তার। তার মধ্যে করোনাও ধরা পড়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতির।

[৪] গত এক সপ্তাহে প্রণব মুখার্জিকে নিয়ে গুজব রটে, এমনকি যা নিয়ে প্রতিক্রিয়া দিতে হয়েছিল পরিবারের তরফে। বিরক্তির সঙ্গেই প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখার্জি জানান, এই ধরনের গুজবে কান দেবেন না। তবে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছিল প্রণব গভীর কোমায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়