শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

সুজন কৈরী : [২] কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার দিবাগত রাতে এই অভিযান চালায় বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ১১ কোটি ৭০ লাখ টাকা।

[৩] টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাদিমুড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকার তথ্যে শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির বিশেষ টহলদল ওই স্থানে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে ৩-৪ জন ইয়াবা কারবারিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ থেকে নাফ নদী পার হয়ে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল দ্রুত তাদের দিকে এগিয়ে যায় এবং তাদের চ্যালেঞ্জ করে। তবে মাদক কারবারিরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে কেওড়া জঙ্গলের ভিতর দিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ঘটানাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার করে গণনা করে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকা।

[4] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়