শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাউফলে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: [২] শনিবার (১৫ আগস্ট) বেলা সারে ১১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। পপি ওই গ্রামের শ্যাম অধিকারীর স্ত্রী। তাদের তিন বছর বয়সি অথৈ নামে এক শিশু কন্যা রয়েছে।

[৩] পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রাজাপুর গ্রামের শ্যাম অধিকারীর স্ত্রী পপি অধিকারী তার কন্যা অথৈকে নিয়ে রাতের খাবার খেয়ে আলাদা কক্ষে ঘুমিয়ে পরেন। সকাল সাড়ে ৫টার দিকে মেয়ের চিৎকারে শ্যাম অধিকারীর ঘুম ভেঙ্গে গেলে ওই কক্ষে গিয়ে ঘরের আড়ার সাথে পপিকে ঝুলন্ত দেখতে পায় শ্যাম।

[৪] এ সময় তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে ঝুলন্ত অবস্থায় পপিকে আড়া থেকে নিচে নামানো হয়। এর কিছুক্ষণ পর পপি মারা যান। পপি একই উপজেলার বগা ইউনিয়নের মাধবপুর গ্রামের পরেশ চন্দ্রের মেয়ে। পপির স্বামী শ্যাম ঢাকায় স্বর্ণের কারিগরের কাজ করতেন। লকডাউনের সময় বাড়িতে এসে আর ঢাকায় যাওয়া হয়নি তার।

[৫] বাউফল থানার এসআই মো. রুহুল আমীন জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

[৬] বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত আল মামুন) বলেন, এ বিষেয়ে তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়