শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগ্রাসনের যোগ্য জবাব দিতে জানি, চীনকে হুঁশিয়ারি ভারতের রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট : ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবার লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষ নিয়ে মুখ খুললেন। তিনি দেশটির ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে চীনকে হুঁশিয়ারি দিয়ে বললেন, 'গালওয়ানে ভারতের সেনারা সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের নিরাপত্তার জন্য আত্মবলিদান দিয়েছে। তাঁদের সম্মান জানাই। ভারত শান্তিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি আগ্রাসী নীতি নেয়, তাহলে সেই আগ্রাসনবাদীদের যোগ্য জবাব দিতেও জানে।' খবর ইকোনমিক টাইমস এর।

করোনা প্রকোপের কারণে এ বছর অনেকটা অনাড়ম্বরভাবেই পালিত হবে ভারতের স্বাধীনতা দিবস। সে প্রসঙ্গ উত্থাপন করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আরও বলেন, 'এবারের স্বাধীনতা দিবস তেমন জাঁকজমকের সঙ্গে উদযাপিত হবে না। তবু আজ আমাদের করোনাযোদ্ধাদের কথা ভাবতে হবে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা নিজেদের উজাড় করে দিয়ে পরিষেবা দিয়ে চলেছেন। দুর্ভাগ্যের বিষয়, তাঁদের অনেকেই এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আজ তাঁদের কথা ভুলে গেলে চলবে না। তাঁদের পাশে দাঁড়াতে হবে।'

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়