শিরোনাম
◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রিস প্রবাসীদের রন্ধনশিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণে চুক্তি সই

কূটনৈতিক প্রতিবেদক : [২] প্রবাসী বাংলাদেশিদের রন্ধন শিল্পের ওপর আরও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ প্রথম কোনো দূতাবাস এ ধরনের উদ্যোগ নিলো।

[৩] বুধবার এথেন্সে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে গ্রিসের একটি প্রতিষ্ঠানের চুক্তি সই হয়।

[৪] এ সময় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এবং ইয়েক ডেলটার পরিচালক ড. কন্সত্যানতিনোস কিউসিস ও দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী উপস্থিত ছিলেন।

[৫] প্রশিক্ষণে মূলত গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রন্ধনশিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশিদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

[৬] গ্রিসে কাজ পাওয়ার সুবিধার জন্য বাংলাদেশ সরকার দূতাবাসের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়ার বিশেষ উদ্যোগ নিয়েছে। আগ্রহী প্রবাসীদের এ প্রশিক্ষণ নেওয়ার জন্য দূতাবাসের প্রস্তুত করা ফরম পূরণ করে আবেদন করতে হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়