শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলের ধরন্তীতে মিলল তরুণের মরদেহ

এএইচ রাফি : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ওই ইউপির দত্তপাড়ায় বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি।

[৩] সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, সরাইল-নাছিরনগর-লাখাই সড়কে তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। নিহত তরুণ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।

[৪] এএসপি আনিছুর রহমান আরও জানান, নিহত তরুণের মাথায় আঘাত ও শরীরের চামড়া উঠে যাওয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন একটি যানবাহন তাকে চাপা দিলে সে মারা যায়। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ সহ বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়