শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে বাসচাপায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি: [২] কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জন এবং আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক দেলবর হোসেন নিহত হয়।

[৪] পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাবা আকবর হোসেন (৫৯) ও ছেলে বেলাল হোসেন (২৬) মারা যায়। হাসপাতালে আনার পরে মা বিলকিস বেগম (৪৫) মারা যান। এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও প্রাইভেট কারের হেলপার মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৫] আয়শা সিদ্দিকাকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[৬] নিহত আকবর হোসেন নরশিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ী কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকায়।

[৭] কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ