শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে কোভিড আক্রান্তের ৮০ শতাংশই উপসর্গহীন

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ ভাগই উপসর্গহীন। আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ জরিপ এই তথ্য সামনে এনেছে। এরপরই করোনার নমুনা পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন ও সবার স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্যবিদরা।

সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার। তবে গত ১৮ এপ্রিল থেকে ৫ জুলাই পর্যন্ত পরিচালিত আইইডিসিআর ও আইসিডিআরবি'র যৌথ জরিপের ফলাফল ইঙ্গিত দেয়, আক্রান্তের হার নিশ্চিতভাবে অনেক বেশি।

রাজধানীতে ৩ হাজার ২২৭ পরিবারে জরিপের ফলাফলে দেখা যায়, বাসিন্দাদের ৯ শতাংশই করোণায় আক্রান্ত। আর ৭৮ ভাগের দেহে নেই কোনো লক্ষ্মণ-উপসর্গ। যা সামাজিক দূরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরীক্ষার হার বাড়ানোর প্রয়োজনীয়তাই তুলে ধরছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অধ্যাপক ডা. রিদওয়ানউর বলেন, যা দেখা যাচ্ছে এটা ক্ষতিকর। আমরা যে পরিমাণ টেস্ট করছি তা অপ্রতুল।
জরিপে অন্তর্ভুক্ত করা হয় ৬টি বস্তিকেও। বস্তিতে সংক্রমণ কম বলে সাধারণের ধারণা থাকলেও জরিপে দেখা যায় সেখানকার বাসিন্দাদের ৬ শতাংশ কোভিড সংক্রমিত। তিনি আরও বলেন, বস্তিতে বেশিরভাগই ষাটের নিচে। এ কারণে মৃত্যুহার কম।

করোনাভাইরাসের বাস্তবচিত্রের ধারণা পেতে এ জরিপ সহায়ক বলেও মত বিশেষজ্ঞদের। পাশাপাশি সংক্রমণের লাগাম টানতে রোগ শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা।বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়