শিরোনাম
◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রপতির কাছে ৩ দেশের রাষ্ট্রদূতের পরিচয় পেশ

মিনহাজুল আবেদীন : [২] বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান। তারা হলেন- সুইজারল্যান্ডের নাথালিয়ে চুয়ার্ড, দক্ষিণ কোরিয়ার লি জাং কিউন এবং ভুটানের রিনচেন কুয়েন্টসি।
[৩] রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রয়েছে। রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনকালে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
[৪] সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ভুটানের দূতকে বলেন, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, ১৯৭১ সালে ভুটান প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপর থেকে দিনে দিনে দুই দেশের বন্ধন শক্তিশালী হতে থাকে।
[৫] আবদুল হামিদ ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে করোনাভাইরাসের টিকা পেতে পারে সে জন্য সকল বহুজাতিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।
[৬] এর আগে রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়