শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কেরালায় ভারী বৃষ্টি, প্রবল জলোচ্ছ্বাসে গুঁড়িয়ে গেল ১৫১ বছরের পুরনো চার্চ

রাশিদ রিয়াজ : [২] ভারতের উত্তর কেরালায় বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতে আলাপুঝা জেলায় একটি নদীর বাঁধ ভেঙে যায়। সেই সঙ্গে প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছে ১৫১ বছরের পুরনো একটি চার্চ। আলাপুঝা জেলায় দুটি ধানক্ষেতের মধ্যে ছিল দ্য সেন্ট পলস সিএসআই (চার্চ অফ সাউথ ইন্ডিয়া)।

[৩] হু হু করে পানি ঢুকে পড়ে চার্চে। তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চার্চের মূল বিল্ডিং। স্থানীয় প্রশাসন আগেভাগেই এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিল। তাই এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি চলবে কেরালার বিভিন্ন জেলায়। ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরালায়।

[৪] গত ৭ আগস্ট কেরালার ইদুক্কি জেলায় রাজামালাই এলাকায় প্রবল বর্ষণের জেরে ভূমিধস ঘটে একটি চা বাগান সংলগ্ন এলাকায়। মুন্নার থেকে এর দূরত্ব ২৫ কিলোমিটার। এই ঘটনায় এখনও অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই টি-এস্টেটের কর্মী। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

[৫] রাজামালাই এলাকায় মাটির স্তূপের নীচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের কর্মীরা। এনডিয়ারএফ-এর পাশাপাশি উদ্ধারকাজ চালাচ্ছে কেরালা রাজ্যের প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়