শিরোনাম
◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারুক আস্তানা: কী কারণে পুলিশ থেকে পাবলিক একশ হাত দূরে থাকতে চায়?

ফারুক আস্তানা : কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ার দিয়ে খুন করা হয়। তখন যদি প্রশাসন তদন্ত করে কক্সবাজার জেলা পুলিশের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতো। তাহলে আজকে হয়তো মেজর সিনহা রাশেদ খানকে খুন হতে হতো না। রাষ্ট্রের উচ্চ ক্ষমতা যাদের হাতে। তারা জেগে ঘুমায়। যার ফল প্রশাসন আর সাধারণ জনগণের মধ্যে বিভক্তি অবিশ্বাস দেখা দিয়েছে। ভয় আশঙ্কার সম্পর্ক দাঁড়িয়েছে। মানুষ প্রশাসনকে বিদেশি শত্রু শক্তি হিসেবে বিবেচনা করছে। সেবামূলক সংস্থাগুলোর ব্যবহার তা ভাবতে জনগণকে বাধ্য করছে। যেটা দেশের জন্যে লজ্জার বিষয়। পুলিশ মানি হয়রানি। ঘুষ দুর্নীতি। পুলিশ থেকে পাবলিক একশোহাত দূরে থাকতে চায়।

একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের পুলিশে কিছু উচ্চ আফিসার এসপি জেলা থানা ওসি এসআইয়ে ব্যবহার শারীরিক ভাষা বেআইনি হবে কেন? মাস্তানদের মতো হবে কেন? তা জবাব কি রাষ্ট্র রাখে? জনতার পিঠ দেয়ালে ঠেকে গেছে। শুধু জামায়াত-বিএনপি না, বিরোধী দল দমন নিপীড়ন মিশন পুলিশ দক্ষতার সঙ্গে শেষ করে এখন আওয়ামী লীগকে ধরেছে। সরকারি দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের পঁচিশ ভাগ নেতাকর্মী পুলিশ-সহ রাষ্ট্রীয় বিভিন্ন সেবা সংস্থার ধারায় অর্থিক শারীরিক মানসিক হয়রানি নির্যাতনের শিকার ইতিমধ্যে হয়ে গেছে। সময়ের সাথে তা বাড়বে। বাংলাদেশে এমন এক অদ্ভুত রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছে। কে কখন কোন দিকে কাকে টার্গেট করে বসে, তার কোনো নিশ্চিয়তা নেই। এখনই যদি এমন পাগল ঘোড়া নামক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না হলে। জনগণ কতোদিন এভাবে নিরবে মেনে নিবে তাও দেখা ব্যাপার আছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়