শিরোনাম
◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ◈ আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা জরিমানা, যা বলছে আইন ◈ এনসিপির নারী শক্তির নতুন আহ্বায়ক কমিটি, দায়িত্বে মিতু-নুসরাত-ঝুমা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার বাড়ছে ব্রহ্মপুত্রের পানি

ডেস্ক রিপোর্ট : বিপৎসীমার নিচে নেমে এলেও সবচেয়ে বন্যাপ্রবণ নদ ব্রহ্মপুত্রের পানি আবারও বাড়ছে। আগামী কয়েকদিন যা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১১ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। ব্রহ্মপুত্র এমন একটি নদ, যার পানি বিপৎসীমার উপরে উঠলে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির দেখা দেয়। কেবল এই এক নদের পানি বাড়ার কারণেই দেশে এবার দু’দফায় অন্তত ১০টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কেননা, এই নদের পানি বাড়লে অন্য নদ-নদীর পানিও বেড়ে যায়।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ব্রহ্মপুত্রের পানি বুধবার পর্যন্ত বাড়ার প্রবণতায় থাকতে পারে। তবে বন্যাপ্রবণ অন্য নদী-যমুনা, গঙ্গা, পদ্মার পানি কমছে। আর এই সময়ে আরো কমে যাবে। হ্রাস পাচ্ছে কুশিয়ারার পানিও।

এ অবস্থায় বুধবারের মধ্যে নাটোর, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। উন্নতি হতে পারে ঢাকার সিটির নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও।

পাউবো জানিয়েছে, তাদের পর্যাবেক্ষণাধীন ১০১ স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭টিতে পানির স্তর বেড়েছে। কমেছে ৭২টি স্টেশনের পানির সমতল। অপরিবর্তিত আছে ২টি স্টেশনের পানি। বর্তমানে বন্যা আক্রান্ত জেলা ৪টি। আর বিপৎসীমার উপরে আছে ছয়টি নদীর পানি।

গুড় নদীর পানি সিংড়ায়, ধলেশ্বরীর পানি এলাসিনে, তুরাগের পানি মিরপুরে, টঙ্গী খালের পানি টঙ্গীতে, কালিগঙ্গার পানি তারাঘাটে, ধলেশ্বরীর পানি জাগিরে এবং পদ্মার পানি গোয়ালন্দে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বাংলানিউজ

  • সর্বশেষ