শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে হারিয়ে গেলো অস্ট্রেলিয়ার প্রাচীনতম মাইক্রোনেশন

আসিফুজ্জামান পৃথিল : [২] ৫০ বছর আগে এক ‘প্রিন্স’ এই মাইক্রোনেশন প্রতিষ্ঠা করেন। হাট রিভার ছিলো স্বঘোষিত প্রিন্সিপালিটি। তারা নিজেদের পাসপোর্ট ইস্যু করেছিলো। এমনকি একবার অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধও ঘোষণা করেছিলো। সিএনএন

[৩] অদ্ভূত রাষ্ট্রকাঠামোর জন্য এই ছোট্ট ‘দেশটা’ ছিলো পর্যটকদের জন্য আকর্ষণের স্থান। তবে কোভিড-১৯ সংশ্লিষ্ট অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে দেশটি অস্ট্রেরিয়ার কাছে ‘আত্মসমর্পণ করেছে।

[৪] ১৯৭০ সালে প্রিন্স লিওনার্দ ক্যাসলি দাবি করেন, তিনি আইনে একটি ফুঁটো খুঁজে পেয়েছেন। এর সহায়তায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে ৫০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত এলাকায় একটি ‘রাষ্ট্র’ গঠন করেছেন। দেশটির আয়তন ছিলো ৭৫ বর্গ কিলোমিটার। ম্যাকাওয়ের দ্বিগুন আকারের হলেও এর জনসংখ্যা ছিলো ৩০ জনের কম।

[৫] অস্ট্রেলিয়ান সরকারের স্বীকৃতি না থাকলেও প্রিন্সিপালিটি স্বাধীন দেশের মতোই আচরণ করতো। এদের সরকার ভিসা ও ড্রাইভিং লাইসেন্সও দিতো। ছিলো আলাদা পাসপোর্ট ও মুদ্রা। ছিলো নিজেদের ডাকটিকেট। বিশ্বের ১০টি দেশের ১৩টি বিদেশ কার্যালয়ে তারা নিজেদের পতাকাও ওড়াতো। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়