শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ির সীমানা খুঁটি তুলে ফেলায় ভাইয়ের হাতে ভাই খুন

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়া কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইদের হাতে ওবায়দুল হক নীরব (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

[৩] সোমবার সন্ধ্যায় উপজেলার বাদৈর ইউনিয়নের বর্নি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীরব বর্ণি গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে। সে পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। এ ঘটনায় নিহত নিরবের স্ত্রী বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

[৪] নিহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বর্ণি গ্রামের নিরবের বাবা হারুনুর রশিদ ও তার ভাই মো. সামছু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে গ্রামের মাতব্বরা বসে বাড়ির সীমানা নির্ধারণ করে সমাধান করে দেন। সোমবার নিরব চাচাত ভাইদের সঙ্গে রাগ করে একটি সীমানা খুঁটি তুলে ফেলেন। পরে নিরবের বাবা নিরবকে সীমানা খুঁটি তোলার জন্য ক্ষমা চাইতে বলেন। বাবার কথামতো নিরব খুটি তোলার অপরাধের জন্য চাচা সামছু মিয়ার ঘরে ক্ষমা চাইতে গেলে চাচা, চাচি ও দুই চাচাত ভাই রোমান ও সুমন তাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ইজিবাইকের ভাঙ্গা কাচের টুকরা দিয়ে নিরবের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৫] কসবা থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, সীমানা খুঁটি তুলে ফেলে চাচার ঘরে মাফ চাইতে গেলে ইজিবাইকের ভাঙ্গা কাচের টুকরা দিয়ে নিরবের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

[৬] এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ