শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে আলোকডিহি ইউপি চেয়ারম্যানের করোনা পজেটিভ

সোহাগ গাজী, চিরিরবন্দর প্রতিনিধি: [২] দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মাহমুদা ইসলাম শেফালীসহ সোমবার (১০ আগস্ট) নতুন করে উপজেলায় আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যরা হলেন অমরপুর ইউনিয়নের বুড়িরহাট এলাকার একজন ও সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের সিএইচসিপি একজন।

[৩] সোমবার রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আলোকডিহি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চিরিরন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিকের সহধর্মীনি মোছা. মাহমুদা ইসলাম শেফালী সম্প্রতি করোনা উপসর্গ দেখা দেয়। রোববার ৯ আগস্ট তার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

[৫] উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১১ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৪ জন, মারা গেছেন ৫ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়