শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ হাজারের বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র মেয়াদোত্তীর্ণ

শিমুল মাহমুদ : [২] দেশে বেসরকারি হাসপাতাল রয়েছে ১১ হাজার ১৭৮টি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাসহ এ সংখ্যা ১৭ হাজার ২৪৪টি। কাগজপত্র নবায়ণ করা হয়েছে ৫ হাজারটির।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসান জানান, ২০১৮ সাল থেকে লাইসেন্স নবায়নের প্রক্রিয়া ডিজিটালাইজড করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তারা লাইসেন্স নবায়ন করতে পারে না। ২৩ আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নের আবেদন করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[৪] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি রেজিস্ট্রেশনের পক্ষের লোক। কিন্তু মেনে চলা যায় না- এমন আইন করা যাবে না। হাসপাতালগুলোতে অভিযান অযৌক্তিক, অনৈতিক ও হয়রানি।

[৫] তিনি বলেন, সরকারের উচিৎ হবে প্রতিটি হাসপাতালের সার্ভিস চার্জ ঠিক করে দেয়া। হাসপাতাল ভেদে ১০ থেকে ১৫ শতাংশেল বেশি সার্ভিস চার্জের পার্থক্য থাকা উচিত নয়। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকের কথা হচ্ছে; কিন্তু সরকারি হাসপাতালের কি হবে? সেগুলো কি স্পেশাল?

[৬] ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে যুক্ত ব্যক্তিরা সরকারে ওপর চাপ তৈরি করেছেন। এ কারণে তাদের প্রতি মানুষের আস্থার জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে স্বাস্থ্যসেবায় যুক্তদের ওপর। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ