শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়ার্ল্ড দাবা অলিম্পিয়াডের ‘এ’ গ্রুপে বাংলাদেশ 

রাহুল রাজ : [২] অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের (ডিভিশন-২) এ বাংলাদেশ পুল ‘এ’ তে অন্তর্ভূক্ত হয়েছে।
সোমবার বিশ্ব দাবা সংস্থা ফিদে ডিভিশন-২ এর ৫০ দলকে৫ পুলে ভাগ করেছে।

[৩] বাংলাদেশের গ্রুপে পড়েছে ফিলিপাইন,ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম,অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান। ১৪, ১৫ ও ১৬ আগস্ট পুল ’এ’-এর খেলা অনুষ্ঠিত হবে।
[৪] দলের দাবাড়ু : অধিনায়ক : ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত অধিনায়ক : আন্তর্জাতিক মাস্টার আবু
সুফিয়ান শাকিল।

খেলোয়াড় : গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, ফিদে মাস্টার তৈয়বুর রহমান, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়