শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপনে যুবতির গোসলের ভিডিও ধারন করে টাকা দাবি, সৎ মাসহ গ্রেফতার-৩

সৌরভ ঘোষ: [২] পুলিশ জানায়, নাগেশ্বরী পৌর এলাকার চামটারপাড়া গ্রামের এক যুবতী বাসায় গোসল করার সময় পূর্ব পরিকল্পিত ভাবে গত ২ আগষ্ট দুপুরে গোসলখানার টিনের ফুটো দিয়ে গোসলের ভিডিও ধারন করে একই গ্রামের আবুল হোসেনের পুত্র আইনুল হক (৩১), শামসুল হাজীর পুত্র মানিক মিয়া (৩০), আব্দুল জলিলের পুত্র মোফাচ্ছেল (২০)। আর তাদের এ কাজে সহায়তা করেন ঐ যুবতির সৎ মা জমিলা বেগম (৫০)।

[৩] পরবর্তীতে ধারন করা ভিডিও’র কথা ঐ যুবতিকে জানায় এবং তার কাছে মোটা অংকের টাকা দাবী করে তারা। টাকা না দিলে মোবাইলে ধারনকৃত ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্মানহানীর হুমকি দেয়। পরে ঐ যুবতী নাগেশ্বরী থানায় রোববার (৯ আগষ্ট) পর্ণগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ ধারনকৃত ভিডিও উদ্ধার করে।

[৪] নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ঐ যুবতির মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে মোবাইলসহ গোপনে ধারনকৃত গোসলের ভিডিও উদ্ধার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়