শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে চীনা সেনার গতিবিধি নজরে রাখতে চিনুক মোতায়েন ভারতীয় বিমান বাহিনীর

রাশিদ রিয়াজ : [২] পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কমব্যাট এয়ার পেট্রলিং-এর জন্য নামানো হয়েছে চিনুক কার্গো হেলিকপ্টার, আ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, মিরাজ-২০০০ ফাইটার এয়ারক্রাফ্ট, মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন এবং নৌসেনার নজরদারি বিমান পি-৮১ এয়ারক্রাফ্ট। দি ওয়াল

[৩] এছাড়াও দৌলত বেগ ওল্ডিতে মোতায়েন করা হয়েছে টি-৯০ ভীষ্ম, টি-৭২ ট্যাঙ্ক। রাতের বেলা দৌলত বেগের পাহাড়ি এলাকার প্রায় ১৬ হাজার ফুট উপর দিয়ে চক্কর দিচ্ছে চিনুক অ্যাটাক কপ্টার। প্রতি মুহূর্তে চীনা বাহিনীর উপর সতর্ক নজর রাখা হচ্ছে।

[৪] চীনা বাহিনীর উপর নজর রাখছে ইসরায়েলের তৈরি সশস্ত্র ড্রোন হেরন-টিপি। আকাশযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তার জন্যও প্রস্তুত আছে ভারতীয় বিমান বাহিনী। চীনা ফৌজ যাতে ওয়েস্টার্ন, মিডল বা ইস্টার্ন সেক্টরে ঢুকতে না পারে সে জন্য ৩৪৮৮ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গেরিলা যুদ্ধে দক্ষ বাহিনী পাঠানো হয়েছে। শীতের আগেই আরও ৩০ হাজার সেনা মোতায়েন করা হবে পূর্ব লাদাখে।

[৫] চিনুক কপ্টারের সিএইচ-৪৭এফ ভ্যারিয়ান্ট ভারতে পাঠিয়েছে আমেরিকা। এতে রয়েছে মাল্টি-ফাংশন ডিসপ্লে, মুভিং ম্যাপ ডিসপ্লে, ডিজিটাল মোডেম, ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। এর ককপিটে রয়েছে মাল্টি-ফাংশন লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ইলেকট্রনিক ফ্লাইট ইনস্ট্রুমেন্ট ও এএনভিআইএস-৭ নাইট-ভিশন ক্যাপাসিটি।

[৬] এএইচ অ্যাপাচে-৬৪ কপ্টারযুদ্ধাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে আবার একসঙ্গে ৬৪টি নিশানায় আঘাত হানতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়