শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১২:৩১ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে অভিযান চালানো শব্দে আপত্তি স্বাস্থ্যমন্ত্রীর, তবে অনিয়মের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলবে

তাপসী রাবেয়া: [২] জাহিদ মালেক প্রশ্ন রেখে বলেন, এটা অভিযান কেন ? হাসপাতালে কি অভিযান করে? হাসপাতালে ইনকোয়ারি করে। তিনি বলেন, “অভিযান তো করে চিটাগং হিল ট্রাক্টসে, সেখানে সন্ত্রাসী থাকে, সেখানে অভিযান করে।”

[৩] র‌্যাব-পুলিশের অভিযানের পর সরকারি- বেসরকারি হাসপাতালে অভিযান চালানো থেকে বিরত থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ৪ অগাস্ট চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জাহিদ মালেক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা সমঝোতা হয়েছে যে এই ধরনের ব্যবস্থা নিতে গেলে তা যৌথভাবে করা হবে।কাজেই অভিযান বন্ধ হয়ে গেছে, এ কথাটা ঠিক নয়।

[৪] এদিকে বিএমএ এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান। বেসরকারি হাসপাতাল মালিকদের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয় নমনীয় কি না- এ প্রশ্নে সচিব বলেন, অভিযান বন্ধ থাকবে না। অনিয়মের ক্ষেত্রে আমরা একটুও নমনীয় হব না। আমরা টাস্কফোর্স করে দিয়েছি। আমরা আমাদের ফোন নম্বর দেওয়ার চিন্তা করছি। আমাদের ফোন করলে তাৎক্ষণিকভাবে টাস্কফোর্স এবং আইনশৃঙ্খলা বাহিনী তারাও যাবে।

[৫] সচিব বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন না করলে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[৬] রোববার সচিবালয়ে মাতৃদুগ্ধ দিবস উপলেক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ