শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু

রাশিদ রিয়াজ : [২] রাজস্থানে ওই পরিবারের একজন জীবিত রয়েছেন। দেচু এলাকার লোড়টা গ্রামে বাড়ির কাছেই সেই ব্যক্তি পরিবারের বাকি ১১ জনের মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না বলে পুলিশকে জানিয়েছেন। দি ওয়াল

[৩] রোববার সকালে রাজস্থানের যোধপুর জেলায় একটি ফার্মে ১১ জনের দেহ উদ্ধার হয়। এই শরণার্থী পরিবারের সকলের একই সঙ্গে কী করে এবং কেন মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে রাজস্থান পুলিশ।

[৪] স্থানীয় পুলিশ সুপার রাহুল ভারত সংবাদমাধ্যমকে বলেন, আমরা এখনও জানতে পারিনি কী ভাবে এতজনের একসঙ্গে মৃত্যু হল। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এক সঙ্গে সবাই মিলে কোনও রাসায়নিক খেয়ে আত্মহত্যা করেছেন ওই ফার্মে।

[৫] ওই পরিবার যে কুঁড়ে ঘরে বাস, তার আশপাশে রাসায়নিকের গন্ধ পাওয়া গিয়েছে বলে জানান রাহুল ভারত। পাকিস্তান থেকে ভিল সম্প্রদায়ের ওই পরিবার ভারতে এসে ওই ফার্মটি ভাড়া নেন চাষাবাদ করার জন্য। সেখানেই একটি ঘরে তারা থাকতেন।

[৬] রাজস্থান পুলিশ আরও জানিয়েছে, মৃতদের কারও শরীরেই কোনও ক্ষত দেখা যায়নি। তবে সব ক’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেসন্সিক বিশেষজ্ঞরাও মৃত্যুর কারণ খুঁজছেন। যেই ফার্ম থেকে মৃতদের উদ্ধার করা হয়েছে সেখানে পুলিশ কুকুর এনেও তল্লাশি চালানো হয়। এটা কোনও পারিবারিক গোলমালের জের হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন পরিবারের একমাত্র জীবিত সদস্যকে জেরা করে কারণ খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়