শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষণহীনদের আলাদা করতে না পারলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ কঠিন হবে: গবেষণা

আসিফুজ্জামান পৃথিল: [২] দক্ষিণ কোরিয়ার এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। দেশটি গণ পরীক্ষা আর আইসোলেশনের মাধ্যমে মার্চ মাসেই রোগটির বিস্তার ঠেকাতে সক্ষম হয়। বিবিসি

[৩] তথ্যপ্রমাণ বলছে, গণ টেস্টিং এর মাধ্যমে লক্ষণহীন রোগীদের আলাদা করা না গেলে করোনার প্রকোপ বাড়তেই থাকে। তবে গবেষকরা জানাতে পারেনি কিভাবে এই লক্ষণহীনরা ভাইরাসটি ছড়ান।

[৪] যারা করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ আসেন, তাদের খুব সহজেই আইসোলেটেড করা যায়। তবে অনেক দেশই শুধু উপসর্গসহ রোগীদের পরীক্ষা করছে। ফলে লক্ষণহীন রোগীরা নির্বিবাদে ভাইরাস ছড়াচ্ছে।

[৫] বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, বৈশ্বিক কোভিড রোগীদের মধ্যে অর্ধেকের বেশিই লক্ষণহীন রোগী। এই রোগীরা নিজেরা অসুস্থ হন না। কিন্তু ঠিকই রোগ ছড়াতে থাকেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়