শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এস এম সাব্বির : [২] পূর্ব শক্রুতার জের ধরে খাসরুল ফকির (৫৪) নামে এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।

[৩] শুক্রবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] নিহত খসরুল ফকির একই উপজেলার পশ্চিম আড়পাড়া গ্রামের মৃত সিরাজুল (ছিরু) ফকিরের ছেলে। তিনি ভেড়ারবাজার এলাকায় ধান-চালের ব্যবসা করেন।

[৫] গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, খসরুল ফকিরের সাথে চাচাতো ভাই হাসান ফকিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

[৬] গত বৃহস্পতিবার (৬ আগষ্ট)সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটিকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে হাসান ফকিরের লোকজন ভেড়ারবাজার এলাকায় এসে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়