শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দিনে জাতীয় দলের ১১ ফুটবলার কোভিড-১৯ পজিটিভ

নিজস্ব প্রতিবেদক : [২] প্রথম ধাপে বৃহস্পতিবার চার ফুটবলারের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। দ্বিতীয় ধাপের পরীক্ষায় শুক্রবার আরও সাত ফুটবলার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এই নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ক্যাম্প শুরুর আগে বাংলাদেশ জাতীয় দলের ১১ ফুটবলার করোনায় আক্রান্ত হলেন।

[৩] জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, আগের দিনের মতো এদিনও ১২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এতে ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, ফরোয়ার্ড সোহেল রানা, গোলকিপার শহিদুল আলম সোহেল, মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম, মিডফিল্ডার রবিউল হাসান, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ও গোলকিপার আনিসুর রহমান জিকোর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তবে তারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন।

[৪] প্রথম ধাপের ১২ জনের মধ্যে বিশ্বনাথ ঘোষ, এম এস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজার ফল পজিটিভ এসেছিল। শনিবার তৃতীয় দফায় আরও সাত জনের করোনা পরীক্ষা করানো হবে। গাজীপুরের সারাহ রিসোর্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের জন্য ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল।

[৫] আগামী ৮ অক্টোবরের ঘরের মাঠে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বাছাইপর্বের ফিরতে লেগে খেলবে বাংলাদেশ। ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলতে কাতার যাওয়ার কথা বাংলাদেশ দলের। এরপর নভেম্বরে আবার ঘরের মাঠে ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ আছে জেমি ডের শিষ্যদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়