শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মারা গেলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি: [২] উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি (৭০)। শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যার।

[৩] মৃত্যুর আগে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন তার ছেলে আব্দুর রাজ্জাক রনি। এদিকে, দেবহাট উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া আফরিন তার ফেসবুক স্ট্যাটাসেও তিনি কোভিডে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।

[৪] জানা গেছে, বিগত কিছুদিন যাবৎ জ্বরসহ করোনার উপসর্গ দেখা দিলে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। পরবর্তীতে তার শারিরীক অবস্থার অবনতি হলে গত সোমবার (৩ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

[৫] ইতিমধ্যে তার মরদেহ নিয়ে তার পরিবারের সদস্যরা রাজধানী থেকে গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বাদ মাগরিব তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

[৬] আলহাজ্ব আব্দুল গণি ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একই সাথে তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্বরত ছিলেন। পরপর টানা দু’বার তিনি দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

[৭] এদিকে, আলহাজ্ব আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, জেলা প্রশাসক এসএম মোস্তা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়