শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার

সুজন কৈরী : [২] বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ৫ নম্বর সড়কের ৩ নম্বর ভবনের দোতলার ফ্ল্যাট থেকে জেরিন (১৬) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ফ্ল্যাটের ডাইনিং স্পেসে পড়ে ছিল। ফ্ল্যাটের মেঝেতে জমাট বাঁধা রক্ত এবং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ছিল। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

[৩] ওই ফ্ল্যাটের তিনটি কক্ষের একটিতে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রত্না। বৃহস্পতিবার ফ্ল্যাটে ফিরে তিনি ওই তরুণীর লাশ দেখতে পান। এরপর খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

[৪] রত্না পুলিশকে জানিয়েছেন, তিনি গত শনিবার থেকে মেসে ছিলেন না। রাজধানীতে তার এক নিকটাত্মীয়ের বাসায় গিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মেসে ফেরেন। তিনি তালা খুলে ভেতরে প্রবেশ করেই দুর্গন্ধ পান। এরপর ভেতরে গিয়ে জেরিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করে বের হয়ে আসেন।

[৫] নিহত জেরিন সম্পর্কে রত্না পুলিশকে যে তথ্য দিয়েছে পুলিশ তা যাচাই-বাছাই করছে। জেরিন নামে এই তরুণী রুমমেটদের জানিয়েছিল তার বাড়ি দিনাজপুর। তিনি মোহাম্মদপুরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ালেখা করেন। তবে তাৎক্ষণিক তার বিষয়ে বেশি কিছু জানাতে পারেনি পুলিশ।

[৬] ওসি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জেরিনের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

  • সর্বশেষ